বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছা–কয়রায় তরুণদের আস্থার প্রতীক বাপ্পি,খুলনা-৬ আসনে এনসিপির মনোনয়ন নিলেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি এনসিপির মনোনয়ন সংগ্রহ করায় এলাকায় আলোচনা নতুন মোড় নিয়েছে। গতকাল রাজধানীর বাংলামটরের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা জেলা এনসিপির নেতৃবৃন্দ।
পাইকগাছা–কয়রার উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা, ঘূর্ণিঝড়–জোয়ারের ঝুঁকি, নদীভাঙন, কর্মসংস্থানের অভাব এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকার অভাব নিয়ে বহুদিন ধরে মানুষের ক্ষোভ জমছে। এসব বিষয় তুলে ধরে মাঠে সক্রিয় থাকার কারণে তরুণদের মধ্যে বাপ্পির প্রতি আস্থা তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
মনোনয়ন সংগ্রহ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাজিদুল ইসলাম বাপ্পি বলেন,
আমার পাইকগাছা ও কয়রার মানুষ আর প্রতিশ্রুতির নামে প্রতারিত হতে চাই না। তারা বাস্তব পরিবর্তন চাই—যে পরিবর্তন মানুষের জীবনমান উন্নত করবে। এবার তারা এলাকার নিজের ভাই ও সন্তানকেই সংসদে দেখতে চায়।
তিনি আরও বলেন,
দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস স্থাপন করেছে। দেশবাসীর দোয়া চাই—খুলনা-০৬ আসনটি শাপলা-কলির বিজয় এনে দিতে পারলে মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ হবে।
এনসিপির জেলা নেতারা জানান, সততা, জনপ্রিয়তা এবং মাঠের অভিজ্ঞতা বিবেচনায় বাপ্পি এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন। তাদের দাবি, পাইকগাছা–কয়রার ভোটাররা এইবার নতুন নেতৃত্বকে সামনে এনে পরিবর্তনের বার্তা দিতে প্রস্তুত।
স্থানীয় রাজনীতিবিদদের মতে, বাপ্পির প্রার্থীতা ঘোষণা ও মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে খুলনা-৬ আসনে তরুণ নেতৃত্বের উত্থান ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে পারে।
ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

পাইকগাছা–কয়রায় তরুণদের আস্থার প্রতীক বাপ্পি,খুলনা-৬ আসনে এনসিপির মনোনয়ন নিলেন

আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫