শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাবিতে যাত্রা শুরু করলো ‘সেন্টার ফর এডুকেশন, ক্লাইমেট অ্যান্ড সোশাল জাস্টিস’

রাবি প্রতিনিধি:
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সেন্টার ফর এডুকেশন, ক্লাইমেট অ্যান্ড সোশাল জাস্টিস’। শুক্রবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ভবনের ৪০৩ নং কক্ষে কেক কেটে সেন্টারের উদ্বোধন করা হয়।

উদ্ভোদনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই সেন্টার গবেষণা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে রাবি এডুকেশন ক্লাবের সভাপতি রায়হানা মালিক সেঁজুতি জানান, ‘সরকারি নিবন্ধনপ্রাপ্ত ক্লাব হিসেবে গবেষণা এবং অ্যাকাডেমিক ইনোভেশনকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এই সেন্টারের প্রতিষ্ঠা। ভবিষ্যতে আমাদের জলবায়ু শিক্ষা বিষয়ক কর্মশালা, নীতি-সংলাপ, গবেষণা প্রকাশনা, এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।’

ক্লাবের সাধারণ সম্পাদক আনজুম তাসনিম তটিনী বলেন, ‘সেন্টারটি শিক্ষা, জলবায়ু সচেতনতা ও সামাজিক ন্যায়বিচার এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম এবং স্টুডেন্ট-লেড ইনোভেশনের মাধ্যমে ভূমিকা রাখবে। শিক্ষা-অসাম্য মোকাবিলা, জলবায়ু সংকটে প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি এবং বিশ্ববিদ্যালয় পরিবেশে ন্যায় ও অন্তর্ভুক্তি এসব বিষয়ে কাজ করার লক্ষ্য নিয়ে সেন্টারের সূচনা।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন ক্লাবের দুই সম্মানিত উপদেষ্টা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতানা মোস্তফা খানম এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান শামীম। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের এমন একটি কেন্দ্র প্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

রাবিতে যাত্রা শুরু করলো ‘সেন্টার ফর এডুকেশন, ক্লাইমেট অ্যান্ড সোশাল জাস্টিস’

আপডেট সময় : ০৭:০৪:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫