বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

জকসুর তফসিল ঘোষণা বুধবার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:২৪:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (জকসু) তফসিল ঘোষণা করা হবে বুধবার (৫ নভেম্বর)। এ ছাড়া বুধবার নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আগামীকাল বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করব। তফসিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।’

এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি দাওয়া বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাদের তাদের দাবিগুলো শুনেছি। তবে এ বিষয়ে অতিরিক্ত কোনো কথা বলা সমীচীন মনে করছি না।’

এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খচড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। গত রোববার (২ নভেম্বর) আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতারা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন।

গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

জকসুর তফসিল ঘোষণা বুধবার

আপডেট সময় : ০৫:২৪:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫