বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

জাতীয় বিশ্ববিদ্যালয় আওতাধীন সব কলেজের তথ্য হালনাগাদের নির্দেশ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:২৫:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭৮৩ বার পড়া হয়েছে

অওতাধীন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আওতায় প্রতিটি কলেজকে তাদের বার্ষিক কর্মপরিকল্পনা ও কার্যক্রম প্রতিবেদনসহ একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক তথ্য আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে পাঠাতে হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষার পরিবেশ, ভৌত অবকাঠামো, পরিচালন ব্যবস্থা, গভর্নিং বডির সভা, শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক, অডিট, অধিভুক্তি নবায়নের শর্তাবলী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা- এসব বিষয়ে বিস্তারিত তথ্য নির্ধারিত ফরমে পূরণ করে পাঠাতে হবে। আর এসব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও পর্যবেক্ষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, এই লক্ষ্যে কলেজগুলোকে http://collegeportal.nu.ac.bd ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে ফরম পূরণ করতে বলা হয়েছে। একইসাথে বিষয়টি ’অতীব জরুরি’ সিদ্ধান্ত বাস্তবায়নে কলেজগুলোর আন্তরিক সহযোগিতাও চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

জাতীয় বিশ্ববিদ্যালয় আওতাধীন সব কলেজের তথ্য হালনাগাদের নির্দেশ

আপডেট সময় : ১০:২৫:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫