শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজিপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার!

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৮০৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে কৃষক সবুর মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন— এজাহারভুক্ত ১নং আসামী কাজিপুর উপজেলার চালিতাডাঙা ইউনিয়নের বরশিভাঙা গ্রামের মৃত আফজালের ছেলে ফরহাদ হোসেন (৫৫) ও  ২নং আসামী মো. আলম (৪০)। ফরহাদ হোসেন বরশিভাঙা বিবিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আলম একজন গার্মেন্ট শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বরশিভাঙা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফরহাদ হোসেনকে সকাল ১০টার দিকে প্রতিবেশী মান্নানের বাড়ির চৌকির নিচ থেকে এবং মো. আলমকে সকাল সাড়ে ৮টার দিকে বোনের বাড়ি থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট সকালে জমিতে কাজের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সবুর মিয়া আর ফিরে আসেননি। পরদিন শনিবার সন্ধ্যায় ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হলেও প্রভাবশালী একটি চক্র ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ঘটনার পর থেকে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। আজ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ আগস্ট উপজেলার চালিতাডাঙা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকায় একটি ধানক্ষেতের ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সবুর মিয়া বরশিভাঙা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কাজিপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার!

আপডেট সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫