রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

চাঁদপুরের কচুয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজমহল হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৮টি পূজামণ্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “নির্বিঘ্নে সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে। জামায়াতে ইসলামী শারদীয় দুর্গাপূজা শান্তিতে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করবে।”
প্রধান আলোচক ছিলেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ফণি ভূষণ মজুমদার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, পৌর আমীর জাকির উল্যাহ শাজুলী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা, উপদেষ্টা সনতোষ চন্দ্র সেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিক, অজিত কুমার কর, রতন ভৌমিক, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সদস্য সচিব বিনয় সরকার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিঃ কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর  এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

আপডেট সময় : ০৬:৫৯:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫