সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৩:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ॥

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা, কুশখালী, চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৯৮ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, থ্রি-পিসসহ সর্বমোট ১৪ লাখ ৬৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

এর মধ্যে কাকডাঙ্গা সীমান্তের ছবেদার মোড় এলাকা থেকে ৬৮ বোতল এবং তলুইগাছা সীমান্তের চৌরঙ্গী আমবাগান এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই সঙ্গে বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় ঔষধ ও পোশাকসামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারতীয় এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এসব অবৈধ পণ্যের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে উদ্ধারকৃত মদ সংরক্ষণের পর জনসম্মুখে ধ্বংস করা হবে।

স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ

আপডেট সময় : ০৮:২৩:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫