বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২০:২৪ অপরাহ্ণ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৩৬ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া পুলিশ আজ জানিয়েছে, সিডনির উপকূলে সম্ভবত একটি ‘বড় হাঙরের’ আক্রমণে একজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনার জেরে সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লং রিফ বিচ এলাকায় সার্ফিংয়ে গিয়ে এক ব্যক্তি হাঙরের হামলার কবলে পড়ার পর তাকে উদ্ধার করে আনা হয়, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলে সৈকতে এক ব্যক্তি মারা গেছেন। তাকে বড় আকারের কোনো হাঙর কামড় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সৈকত থেকে একটি সার্ফ বোর্ডের দু’টি অংশ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সিডনিতে ২০২২ সালে ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক ৩৫ বছর বয়সী সাইমন নেলিস্ট ‘লিটল বে’তে হাঙরের আক্রমণে নিহতের পর এই প্রথম এ ধরনের প্রাণঘাতী আক্রমণের খবর পাওয়া গেল।

তারও আগে ১৯৬৩ সালে সিডনিতে সৈকতে হাঙরের প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটেছিল।

হাঙরের সর্বশেষ হামলার পর ম্যানলি এবং নারাবিনের উত্তরাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় সৈকতগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

আপডেট সময় : ০৭:২০:২৪ অপরাহ্ণ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫