শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মন্দিরে পুজো দিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ছয় জন পুণ্যার্থী নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৮৩৬ বার পড়া হয়েছে

উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি জনপ্রিয় হিন্দু মন্দিরে রোববার পুজো দিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ছয় জন পুণ্যার্থী নিহত হয়েছেন

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের হরিদ্বার থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

হিন্দুদের পবিত্র শহর হরিদ্বারে গঙ্গা নদীর তীরে মনসা দেবী মন্দিরে যাওয়ার সিঁড়িতে পদদলিত হয়ে এই ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ নগর পুলিশ কর্মকর্তা পরমেন্দ্র ডোভাল এএফপিকে জানিয়েছেন, পদদলিত হয়ে ছয় জন নিহত হয়েছেন।

তিনি বলেন, আহত অবস্থায় ১০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতির ওপর নজর রাখছি।’

ভারতীয় ধর্মীয় উৎসবগুলোতে প্রায়ই প্রাণঘাতী পদদলিত হওয়া এবং জনতার ভিড়ে চাপা পড়ে হতাহত হওয়ার ঘটনা ঘটে।

গত জুন মাসে, উপকূলীয় রাজ্য ওড়িশায় একটি হিন্দু উৎসবে হঠাৎ করে ভিড়ের কারণে পদদলিত হয়ে কমপক্ষে তিন জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হন।

এর আগের মাসে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়াতে হাজার হাজার মানুষ একটি জনপ্রিয় অগ্নিকুণ্ডে হাঁটার অনুষ্ঠানের জন্য জড়ো হওয়ার সময় ছয় জন প্রাণ হারান।

জানুয়ারিতে, উত্তরাঞ্চলীয় শহর প্রয়াগরাজে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভমেলায় ভোরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে ৩০ জন প্রাণ হারান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মন্দিরে পুজো দিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ছয় জন পুণ্যার্থী নিহত

আপডেট সময় : ০৪:৫৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫