শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে আশ্রয় নেওয়া ২০ রোহিঙ্গাকে ফেরত পাঠানো যায়নি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৭৮৭ বার পড়া হয়েছে

সাগরে ঝড়ের মুখে পড়ে ট্রলারসহ কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে আশ্রয় নেওয়া ২০ রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠানো যায়নি। সাগর উত্তাল থাকায় তাঁদের ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

গত শুক্রবার বেলা ১১টার দিকে ট্রলারটি সেন্ট মার্টিনের উত্তর সৈকতের তীরে ভেড়ে। ট্রলারে থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে ওই রোহিঙ্গা নাগরিকেরা বিজিবির হেফাজতে রয়েছেন।

ট্রলারটিও বিজিবি হেফাজতে রয়েছে। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি বলেন, মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে তাঁরা সে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকজন আগে কারাগারে বন্দী ছিলেন।

মুক্তি পাওয়ার পর তাঁরা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সাগরে ঝড়ের মুখে পড়ে ট্রলারটি সেন্ট মার্টিনের উপকূলে চলে আসে। বিজিবির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো হলেই এসব রোহিঙ্গা নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সীমান্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত শুরু হয়। টানা ১১ মাসের যুদ্ধের পর ওই বছরের ৮ ডিসেম্বর মংডুসহ রাখাইনের প্রায় ৮০ শতাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যায়।

এর ফলে গত ১৮ মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে আশ্রয় নেওয়া ২০ রোহিঙ্গাকে ফেরত পাঠানো যায়নি

আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫