বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কয়রায় যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাকড়া অবমুক্ত

খুলনার কয়রায় বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাঁকড়া শাকবাড়ীয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।রোববার (২৭ জুলাই) কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয়পাল এ আদেশ দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান,শনিবার (২৬ জুলাই) বিকেলে সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা খাল এলাকার কপোতাক্ষ নদীতে অভিযান চালানো হয়। তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আরও জানান, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। এসময় চোরাকারবারিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় ৭০০ কেজি কাঁকড়া ও ১টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

কয়রায় যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাকড়া অবমুক্ত

আপডেট সময় : ০৫:২১:১৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫