শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও বানানোর ঘটনায় আটক ১২ তরুণের বিরুদ্ধে মামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৪:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৯০৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের আদলে ভিডিও বানানোর ঘটনায় আটক ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলাটি হয়।

এর আগে শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার খোয়াজনগর থেকে এই ১২ জনকে আটক করে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গ্রেপ্তার তরুণেরা একটি ফেসবুক পেজ চালান। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করেন তাঁরা। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে তাঁরা ভিডিও বানাচ্ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে পুলিশ।মামলা হওয়া এসব তরুণের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। তাঁরা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। তাঁরা হলেন—ইয়াছিন আরাফাত (১৮), আবদুল করিম (১৮), আবু হাছনাইন (১৮), সাইফুল ইসলাম (১৯), আবদুর রহমান (১৮), আরাফাত হোসেন (১৮), আশরাফুল জামাল (১৮), ফোরকান (১৯), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)।

গ্রেপ্তার তরুণদের স্বজনদের দাবি, তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। গ্রেপ্তার আবদুর রহমানের বাবা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে রাজনীতিতে যুক্ত নয়। তাঁরা রাতভর থানায় ছিলেন। কিন্তু ছেলেদের ছাড়িয়ে নিতে পারেননি। ভিডিও বানানোর জন্য ছেলেদের সঙ্গে এমন করা হলো।

মামলার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও বানানোর ঘটনায় আটক ১২ তরুণের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:৪৪:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫