মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫১:৩৭ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৮৫৯ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর দগ্ধ অবস্থায় ৩৬ জন এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাকিদের মধ্যে চারজন মেডিকেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চিকিৎসাধীন, ছয় জন ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ), আট জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে (পিওডব্লিউ) এবং ১৪ জন ইনস্টিটিউটের কেবিনে চিকিৎসাধীন।

বিমান দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউট মোট ৫৬ জন পোড়া রোগীর চিকিৎসা করেছে। তাদের মধ্যে ১৭ জন এখন পর্যন্ত ইনস্টিটিউটে মারা গেছেন এবং দুই জনের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। একজন রোগীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রী রাফসি আক্তার রাফিয়া (১২) এবং আয়ান খান (১২) কে শনিবার বিকেলে বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর

আপডেট সময় : ০৪:৫১:৩৭ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫