শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে সিএনজি -কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে

জেলায় কাভার্ড ভ্যান- সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও ৫জন আহত হয়েছে।গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী, তানিয়া আক্তার সাথী (৩১)। তিনি সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আবুল হাসেমের স্ত্রী।

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিল সিএনজিটি। এ সময় রাখালিয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় তানিয়া আক্তার সাথী, ফারুক হোসেন সহ ৬জন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তানিয়া আক্তার ও ফারুক হোসেনসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা নেয়ার পথে চাঁদপুরে তানিয়া আক্তার সাথী মারা যায়। অন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দুইজনের অবস্থায় আশংকাজনক।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭

লক্ষ্মীপুরে সিএনজি -কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫