শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৪:১০ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮২৩ বার পড়া হয়েছে

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কুরস্ক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ন্যাশনাল গার্ডের একজন সৈন্যসহ তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন।মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার সীমান্তেবর্তী কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশতাইন মঙ্গলবার রাতে টেলিগ্রামে লিখেছেন, পৌর সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় ঘটনাস্থলেই এক যুবকসহ তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। তিনি বলেন, এটি আমাদের জন্য বেদনার বিষয়।

খিনশতাইন মঙ্গলবার রাতে এই ‘অমানবিক আক্রমণ’ করার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এমন একটি জায়গায় আঘাত করেছে যেখানে বেসামরিক লোকের বসবাস।

বুধবার ভোরে খিনশটাইন এক পৃথক পোস্টে বলেন, ‘ড্রোন হামলার খবরের পর এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণের পর ন্যাশনাল গার্ডের একজন সৈনিক নিহত হয়েছেন।’

ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন, আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

তিনি আরো বলেন, কাছাকাছি কোনও সামরিক স্থাপনা নেই।

খিনশতাইন বলেন, ইউক্রেন কুরর্স্কের রিলস্ক শহরে আরেকটি ড্রোন হামলা চালিয়েছে। হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।

গত ২০২৪ সালের আগস্টে, ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী কুরর্স্ক অঞ্চলে আকস্মিকভাবে অনুপ্রবেশ শুরু করে, যা ক্রেমলিনের জন্য একটি বড় সামরিক ধাক্কা।

পাল্টা আক্রমণের অংশ হিসেবে রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছিল, তবে প্রায় নয় মাস পরে এপ্রিল পর্যন্ত এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেনি।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও সংঘাত বন্ধ করতে খুব কমই আগ্রহ দেখিয়েছে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক বুধবার ভোরে জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় এক নারী আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

আপডেট সময় : ০২:৫৪:১০ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫