শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বন্যায় নেপাল-চীন সীমান্ত সেতু ধ্বংসে মৃত ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৮০৭ বার পড়া হয়েছে

নেপালে মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় পানির তোড়ে হিমালয়ের একটি পাহাড়ি উপত্যকায় চীনের সঙ্গে দেশটির সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ সীমান্ত সেতু ধ্বংস হয়ে গেছে এবং ১৮ জন মানুষ ভেসে গেছে।

দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানায়।

রাসুওয়া জেলার প্রধান কর্মকর্তা অর্জুন পাউডেল জানিয়েছেন, ভোটেকোশি নদীর বন্যায় এক জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও ১৭ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকালে আছড়ে পড়া পানির প্রাচীর নেপাল ও চীনের সংযোগকারী প্রধান সেতুগুলোর একটিকেও ভেঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ১১ নেপালি এবং ছয় জন চীনা নাগরিক রয়েছেন।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ায় প্রায়ই মারাত্মক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

তবে বিশেষজ্ঞরা বলছেন যে, জলবায়ু পরিবর্তন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা গত বছর বলেছিল যে, ক্রমবর্ধমান তীব্র বন্যা ও খরা ভবিষ্যতের ‘দুর্দশার সংকেত’।

কাঠমান্ডু-ভিত্তিক আন্তর্জাতিক সমন্বিত পর্বত উন্নয়ন কেন্দ্র (আইসিআইএমওডি) জুন মাসে সতর্ক করে দিয়েছিল যে, এই বর্ষা মৌসুমে স্থানীয় জনগোষ্ঠীগুলো দুর্যোগের ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

আইসিআইএমওডি বলেছে, ‘তাপমাত্রা বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের মতো পানি-সৃষ্ট দুর্যোগের ঝুঁকি বেড়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বন্যায় নেপাল-চীন সীমান্ত সেতু ধ্বংসে মৃত ১

আপডেট সময় : ০৩:২৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫