শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোড়ালি ভেঙে অস্ত্রোপচারের টেবিলে মুসিয়ালা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩০:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৮০৫ বার পড়া হয়েছে

আঘাতের ধরণ দেখেই অনুমান করা গিয়েছিল ভয়ানক আঘাতই পেয়েছেন জামাল মুসিয়ালা। বায়ার্ন মিউনিখ শিবির থেকেও এলো তেমনই খবর। পায়ের গোড়ালি ভেঙে গেছে তরুণ এই জার্মান মিডফিল্ডারের। সেরে উঠতে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে।

রোববার বিবৃতি দিয়ে মুসিয়ালার চোট সম্পর্কে জানায় বায়ার্ন। সেখানে বলা হয়, মুসিয়ালার পায়ের হাড় ভেঙে গেছে এবং গোড়ালী স্থানচ্যুত হয়েছে। তার সেরে উঠতে কতদিন সময় লাগবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে লম্বা সময় লাগবে বলে বিবৃতিতে জানানো হয়।

আটলান্টায় ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে শনিবার ঘটে এই দুর্ঘটনা। ম্যাচের বিরতির ঠিক আগে পিএসজির বক্সে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে গুরুতর ওই চোট পান মুসিয়ালা।

বলের নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষের ডিফেন্ডার উইলিয়ান পাচোকে চ্যালেঞ্জ জানান মুসিয়ালা, ওই মুহূর্তে গোলরক্ষক দোন্নারুম্মা দুর্ঘটনাবশত মুসিয়ালার পা মাড়িয়ে দেন। তাতে বাঁ পায়ের অ্যাঙ্কেলে খুব আঘাত পান তরুণ মিডফিল্ডার।মাটিতে লুটিয়ে পড়ার পর যন্ত্রণায় কাতরাতে থাকেন মুসিয়ালা। স্ট্রেচারে করে তাকে দ্রুত মাঠের বাইরে নেওয়া হয়। এ সময় গোড়ালির দিকে তাকিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রথমে বিষয়টি বুঝতে পারেননি দোন্নারুম্মা। বল দখল করার পর মাঠের মাঝখানে খেলা শুরু করতে যাচ্ছিলেন তিনি। পরে মুসিয়ালার অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন এবং নিজেকে দায়ী মনে করেন এই ইতালিয়ান গোলরক্ষক। মাঠেই হতাশায় বসে পড়েন পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি।

এ ঘটনার পর ম্যাচের আবহ একদমই পাল্টে যায়। খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে হতাশা ও সতর্কতা। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে নেয় পিএসজি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

গোড়ালি ভেঙে অস্ত্রোপচারের টেবিলে মুসিয়ালা

আপডেট সময় : ০৭:৩০:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫