মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মুসলিম ইউনিয়নের উদ্যোগে ‘১৪৪৭ হিজরি সপ্তাহ’ উদযাপন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৩১:১৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৮৫৮ বার পড়া হয়েছে

পবিত্র মুহররম মাস ও ১৪৪৭ হিজরির নতুন বছরের সূচনার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মুসলিম ইউনিয়নের উদ্যোগে ‘নবীর হিজরত সপ্তাহ’-এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই উপলক্ষে তারা একটি বার্ষিক কর্মসূচি ঘোষণা করেছে , যার মূল প্রতিপাদ্য :’হিজরত ও আশুরার বার্ষিকীতে… গাজার আহ্বান পুনর্নবীকরণ হোক।’ এটি একটি অনন্য সুযোগ, যেখানে মুসলিম উম্মাহ ইতিহাসের দুটি মহান ঘটনা¬¬—নবী মুহাম্মদ (সা.) এর হিজরত এবং আশুরার দিন—স্মরণ করে।

হিজরত ছিল ইসলামী দাওয়াত ও রাষ্ট্রগঠনের পথে এক গুরুত্বপূর্ণ মোড় এবং আশুরা ছিল সেই দিন, যেদিন আল্লাহ তাআলা মুসা (আ.) ও তাঁর সম্প্রদায়কে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। এই বার্ষিক উদ্যোগের মাধ্যমে মুসলিম উম্মাহ অবিচার, ধৈর্য, ত্যাগ ও বিজয়ের মূল শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। এ অনুপ্রেরণাই জাতিকে পূর্নজাগরণ করতে পারে এবং গাজা, ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম বিশ্বের নির্যাতিত জনগণের পক্ষে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করতে পারে।

বিশেষ করে গাজা আজ অবরোধ, আগ্রাসন ও দখলদারিত্বের মধ্যে থেকেও যে দৃঢ়তা ও প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তা বর্তমান মুসলিম বিশ্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

হিজরি সপ্তাহের মূল আহ্বান হচ্ছে হিজরতের শিক্ষাকে পুনরুজ্জীবিত করা, ঈমান আকিদায় অটল থাকা, মজলুমদের সাহায্য-সমর্থন করা, জাতি গঠন ও ঐক্যের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া ও স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি নেওয়া।

এই সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম পণ্ডিত, আইনজীবী, দাঈ, চিন্তাবিদ ও ইসলামী প্রতিষ্ঠানসমূহ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তারা বিভিন্ন সভা, আলোচনা ও মিডিয়া কার্যক্রমের মাধ্যমে হিজরত ও আশুরার শিক্ষা আজকের বাস্তবতার সঙ্গে বিশেষত গাজা, ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের অন্যান্য সংকটাপন্ন অঞ্চলের প্রেক্ষাপটে সংযুক্ত করছেন।

ইউনিয়ন সব মুসলমানকে আহ্বান জানিয়েছে : আসুন, আমরা আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি নবায়ন করি। আসুন, আমাদের আত্মা ও জাতির মধ্যে হিজরতের চেতনা জাগিয়ে তুলি। আসুন, গাজাকে আমাদের যুগের ‘মদিনা’ হিসেবে প্রতিষ্ঠা করি যে মদিনা ছিল বিজয় ও মুক্তির আলোকবর্তিকা।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

আন্তর্জাতিক মুসলিম ইউনিয়নের উদ্যোগে ‘১৪৪৭ হিজরি সপ্তাহ’ উদযাপন

আপডেট সময় : ০১:৩১:১৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫