সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল মার্কিন সামরিক বাহিনীর হামলার পর, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছেএই সতর্কতায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে, যাতে তারা সম্ভাব্য ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারেন

স্থানীয় সময় রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দফতরের পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যেন তারা ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

আপডেট সময় : ১০:২৫:৫৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জুন ২০২৫