মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হজ করতে সাইকেলে ১৩ দেশ পাড়ি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৭৯৮ বার পড়া হয়েছে

টানা তিন মাস সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন আনাস আল রাজকি। ২৬ বছর বয়সী আল রাজকি বেলজিয়ামের নাগরিক। নিজ দেশ থেকে সৌদি আরবে পৌঁছাতে তাঁকে পাড়ি দিতে হয়েছে সাত হাজার কিলোমিটার রাস্তা এবং ১৩টি দেশের সীমানা। যার মধ্যে আছে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বসনিয়া ও জর্ডান। দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের জন্যই তিনি এই দুঃসাহসী অভিযাত্রা শুরু করেন। তিনি জর্ডান সংলগ্ন সেৌদি আরবের হালাত আম্মার সীমানা দিয়ে দেশটিতে প্রবেশ করেন।

আনাস আল রাজকি বলেন, গত মার্চে পবিত্র রমজানে শুরু হয়েছিল তার পবিত্র যাত্রা। নিজের দীর্ঘ যাত্রা সম্পর্কে তিনি বলেন, এটা একটা স্বপ্ন। আমি কখনো ভাবিনি আমি মক্কা পৌঁছাতে পারব। আমি সৌদি আরবে পৌঁছে আনন্দ অনুভব করছি।

তিনি যাত্রাপথে মানুষের সহযোগিতার বর্ণনা দিয়ে বলেন, তারা আমাকে যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছেন। আমার বার বার মনে হচ্ছিল, আমি বছরের পর বছর লালন করে রাখা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এখন আমি চাই কাবার খুব কাছে যেতে এবং তা নিজ চোখে দেখতে। আমার এই যাত্রাটি একই সঙ্গে আধ্যাত্মিক সফর ও ধৈর্যের পরীক্ষা ছিল। কেননা আমাকে গ্রাম ও শহর, সমতল ও পাহাড়ি ভূমি অতিক্রম করে আসতে হয়েছে। কখনো কখনো বিরূপ আবহাওয়া ও একাকীত্বের শিকার হতে হয়েছে।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

হজ করতে সাইকেলে ১৩ দেশ পাড়ি

আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫