বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

মনের সাহস ও শক্তি বাড়াতে পড়বেন যে দোয়া

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:১৬:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৮১৩ বার পড়া হয়েছে

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটি দোয়া হলো মানসিক জোর ও সাহস বৃদ্ধির দোয়া। বিশিষ্ট সাহাবি হজরত জারির (রা.)-এর মানসিক অক্ষমতায় নবীজি (স.) তার জন্য দোয়া করেন। দোয়ার পর জারির (রা.) বড় একটি কাজে সক্ষমতার পরিচয় দেন।

দোয়াটি হলো اللهم ثبتني واجعلني هاديا مهديا উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাব্বিতনি, ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়্যা’। অর্থ: ‘হে আল্লাহ, আপনি আমাকে স্থির রাখুন, এবং আমাকে হেদায়াতপ্রাপ্ত ও হেদায়াতকারী বানিয়ে দিন।’

হজরত জারির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (স.) (তাকে) বলেছেন, তুমি কি জুল-খালাসাহকে ধ্বংস করে আমাকে চিন্তামুক্ত করবে? সেটি ছিল একটি মূর্তি। লোকেরা এর পূজা করত। সেটিকে বলা হতো ইয়েমেনি কাবা।

আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমি অশ্বপৃষ্ঠে স্থির থাকতে পারি না। তখন তিনি আমাকে বুকে জোরে একটি থাবা মারলেন এবং দোয়াটি পড়লেন। তখন আমি আমারই গোত্র আহমাসের ৫০জন যোদ্ধাসহ বের হলাম।…তারপর আমি সেই মূর্তিটির কাছে গিয়ে সেটি জ্বালিয়ে ফেললাম।

এরপর আমি নবী (স.)-এর কাছে এসে বললাম, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম! আমি জুল-খালাসাহকে জ্বালিয়ে পুড়িয়ে পাঁচড়াযুক্ত উটের মতো করে আপনার কাছে এসেছি। তখন তিনি আহমাস গোত্র ও তার যোদ্ধাদের জন্য দোয়া করলেন। (বুখারি ৬৩৩৩)

মনের সাহস বাড়াতে কিছু আমলও রয়েছে। যেমন- আল্লাহর ওপর তাওয়াক্কুল থাকলে সাহস ও আত্মবিশ্বাস বেড়ে যায়। হাসান বসরি (রহ) বলেন, ‘মালিকের ওপর বান্দার তাওয়াক্কুলের অর্থ, আল্লাহই তার নির্ভরতার স্থান—এ কথা সে মনে রাখবে।’ (জামেউল উলুম ওয়াল হিকাম ৪৩৭)। তাওয়াক্কুলের সুফল নিয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট।’ (সুরা তলাক ৩)

এছাড়াও মনের ভয় দূর করতে এবং কষ্টকর দায়িত্ব সহজে পালন করতে ‘লা হাউলা ওয়ালা ক্বুয়্যাতা ইল্লা বিল্লাহ’ (অর্থ: কোনো সামর্থ্য-শক্তি নেই আল্লাহ ছাড়া) এবং দুই রাকাত নামাজ পড়ার পর ১০০ বার ইয়া-মুহাইমিনু (হে রক্ষাকর্তা) পড়ার পরামর্শ দেন আলেমরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

মনের সাহস ও শক্তি বাড়াতে পড়বেন যে দোয়া

আপডেট সময় : ০৩:১৬:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫