সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

যে মর্মান্তিক কারণে অমিতাভের বাড়িতে খেলা হবে না দোল !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫১:১৮ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীপাবলি হোক বা দোল কিংবা গণেশ পুজো— বলিউডে সব রকম উৎসবই বেশ ধূমধাম করে পালিত হয়। আর এই ধরনের উৎসব পালনের ব্যাপারে বিশেষ সুনাম রয়েছে বচ্চন পরিবারের। আর হবে না-ই বা কেন। এক পরিবারে চার জন তারকা। অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া, জয়া— মিলিয়ে পরিচিত ও গুণগ্রাহীর সংখ্যা মোটেও কম নয়। ফলে বচ্চনদের বাড়ির যে কোনো আনন্দানুষ্ঠানেই ভিড় হয় যথেষ্ট।

কিন্তু যতদূর জানা যাচ্ছে, এ বছর দোলের দিনে অমিতাভ-অভিষেকদের বাড়িতে উড়বে না আবির, ছেটানো হবে না গুলাল। কারণ, এই বছর অমিতাভদের বাড়িতে দোল উৎসব পালনের কোনো ব্যবস্থাই রাখা হয়নি।

তবে তেন এই বছর আকস্মিক ছদ্মপতন? কেন এ বছর রং খেলবেন না বচ্চনরা? সূত্রের খবর, একটি বিশেষ কারণেই এই বছর দোল পালন থেকে বিরত থাকছেন বচ্চনরা। আসলে বাড়ির বউ ঐশ্বরিয়ার বাবা কৃষণরাজ রাই বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। অভিষেক আর ঐশ্বরিয়া নিয়মিত যাতায়াত করছেন হাসপাতালে। বেয়ানের অসুস্থতা নিয়ে চিন্তায় রয়েছেন অমিতাভ-জয়াও।

জানা যাচ্ছে, মূলত এই কারণেই এই বছর দোলের আনন্দোৎসব স্থগিত রাখা হচ্ছে বচ্চন পরিবারে। ঐশ্বরিয়ার বাবার অসুস্থতার সময়ে আনন্দোৎসবে মেতে ওঠা যথেষ্ট অশোভন বলেই মনে করছেন অমিতাভরা।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

যে মর্মান্তিক কারণে অমিতাভের বাড়িতে খেলা হবে না দোল !

আপডেট সময় : ০১:৫১:১৮ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭