শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতি বছর আত্মহত্যা করেন ১০০ ভারতীয় সেনা কেন ?

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:০৬ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মানসিক অবসাদের শিকার হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। এ কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যা প্রতি বছর ১০০ জনের মতো। গত বছর এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ১২৫ জন। ভারতের পার্লামেনেটর নিম্নকক্ষ লোকসভায় এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

তিনি জানান, গত বছর ১০১ জন সেনা সদস্য, ১৯ জন বিমানবাহিনীর সদস্য ও পাঁচজন নৌবাহিনীর সদস্য আত্মহত্যা করেছেন। এমনকি চলতি বছরে এর মধ্যেই ১৩ জন সেনার আত্মহত্যার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দু’জন বিমানবাহিনীর সদস্য।

প্রত্যন্ত জায়গায় সেনা সদস্যদের পোস্টিং হওয়ায়, বেশিরভাগ সময়েই তাঁরা পরিবারের সমস্যায় পাশে দাঁড়াতে পারেন না। ফলে অস্বাভাবিক মানসিক চাপ তৈরি হয় তাঁদের। কারও পরিবারে জমি সংক্রান্ত সমস্যা থাকে, কারও আর্থিক সমস্যা। দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদমনের কাজে দীর্ঘদিন ধরে যুক্ত থাকার জন্য সেনাদের উপর অমানবিক শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়। এছাড়া কম বেতন, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাবও অনেক ক্ষেত্রে আত্মহত্যার কারণ হয়ে উঠছে বলে দেখা যাচ্ছে। এই ধরনের ঘটনা কমাতে কেন্দ্র সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে জানান মন্ত্রী। সেনা সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন, পরিবারের জন্য সুযোগ-সুবিধা, ছুটি ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

প্রতি বছর আত্মহত্যা করেন ১০০ ভারতীয় সেনা কেন ?

আপডেট সময় : ১২:২৪:০৬ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭