রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

নামী কোচ নিয়োগ দিলো ইংল্যান্ড

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৭:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৭৪৫ বার পড়া হয়েছে

তারকার অভাব নেই ইংল্যান্ড দলে। তবে আসছিল না সাফল্য। হ্যারি কেইন, জুড বেলিংহামদের নিয়েও শিরোপা খরা না কাটায় গত জুলাইতে ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর কোচের পদ ছাড়েন গ্যারেথ সাউথগেট। এরপর থেকে অন্তর্বর্তী কোচ দিয়েই ঠেকার কাজ সারছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

সাউথগেট যাওয়ার তিন মাস পর অবশ্য তার উত্তরসূরি খুঁজে পেয়েছে এফএ। ব্রিটেনের তিন সংবাদমাধ্যম বিবিসি, দ্য টাইমস, স্কাই স্পোর্টস ও জার্মানির সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, জার্মান নামী কোচ টমাস টুখেলকে ইংল্যান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হিসেবে টুখেল দায়িত্ব নেবেন আগামী বছরের জানুয়ারিতে। তার আগে উয়েফা নেশনস লিগে নভেম্বরে ইংল্যান্ডের শেষ দুই ম্যাচে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ডাগআউটে থাকবেন কার্সলে।

স্কাই জার্মানির খবর, ইংল্যান্ডের সঙ্গে টুখেলের চুক্তির মেয়াদ হবে ১৮ মাসের। ২০২৫ সালের জানুয়ারি থেকে দায়িত্বের মেয়াদ হতে পারে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। বিবিসি জানিয়েছে, আজ বুধবার ওয়েম্বলিতে আনুষ্ঠানিকভাবে টুখেলকে স্থায়ী কোচ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে এফএ।

প্রথমবার জাতীয় দলের কোচ হলেও ইংল্যান্ডে টুখেল পরিচিত মুখই। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত চেলসির কোচ ছিলেন এই জার্মান। টুখেল মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়েই সেবার চেলসিকে জেতান চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

এছাড়া বরুসিয়া ডর্টমুন্ড, পিএসজি এবং বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে টুখেলের। আছে কমবেশ সাফল্যও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

নামী কোচ নিয়োগ দিলো ইংল্যান্ড

আপডেট সময় : ০৬:০৭:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪