রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

বাংলাদেশ সফরে আসছে আমিরাতের অনূর্ধ্ব ১৯ দল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০১:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৭৫৩ বার পড়া হয়েছে

তিন দিনের একটি ম্যাচ ও চারটি এক দিনের ম্যাচ খেলার জন্য আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব ১৯ দল। সফরকারীরা ঢাকায় পৌঁছে ওই দিনই রাজশাহীতে চলে যাবেন বলে জানা গেছে। সেখানে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এবং আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের একটি তিন দিনের ম্যাচ।

এরপর আগামী ২৫ ও ২৭ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী ৩০ অক্টোবর মিরপুরে গড়াবে। আর ১ নভেম্বর চতুর্থ ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। সেই সিরিজের জন্য মঙ্গলবার (১৫ অক্টোবর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশের স্কোয়াড

মাজাহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (শেষ দুই ম্যাচের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী অ্যালেন (তিন দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডে অধিনায়ক), ফারিদ হোসাইন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন এবং মোহাম্মদ রিজান হোসেন।

স্ট্যান্ডবাই: দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন ও শাহরিয়াল আজমির।

প্রসঙ্গত, ওয়ানডে ম্যাচগুলো সকাল ৯টায় এবং তিন দিনের ম্যাচটি সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ সফরে আসছে আমিরাতের অনূর্ধ্ব ১৯ দল

আপডেট সময় : ০৮:০১:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪