বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঢাকার বিভিন্ন আদালতে ৬৬৯ জন সরকারি কৌঁসুলি নিয়োগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৭:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৮৪৪ বার পড়া হয়েছে

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, সিএমএম আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে মোট ৬৬৯ আইনজীবীকে পিপি, জিপি, এপিপি ও এজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (১৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরে এ নিয়োগ দেওয়া হয়।

ঢাকা জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন সাপেক্ষে ফৌজদারী কার্যবিধির ৪৯২ ধারা এবং ১৯৬০ সালের এল আর (লিগ্যাল রিমেমব্রানসার্স) ম্যানুয়ালের ২নং অধ্যায়ের ১নং অনুচ্ছেদের ৯ ও ৬ অনুচ্ছেদের ১৭ বিধিতে দেওয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।

এ নিয়োগের মধ্য দিয়ে এসব পদে আগে যারা নিয়োগ পেয়েছিলেন, তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকার বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অনুপস্থিত থাকায় বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঢাকার বিভিন্ন আদালতে ৬৬৯ জন সরকারি কৌঁসুলি নিয়োগ

আপডেট সময় : ০৮:১৭:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪