রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

বিপিএলে এখন পর্যন্ত দল পাননি মাহমুদউল্লাহ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০০:১৭ অপরাহ্ণ, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর নিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে একের পর এক ক্রিকেটারকে দলে টানছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেক ক্রিকেটারকে রিটেইনও করা হয়েছে। তবে এই দুই উপায়ে এখন পর্যন্ত দল পাননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলটির প্রথম শিরোপা জয়ে বড় অবদানও রেখেছিলেন তিনি। তবে এবারের আসরের জন্য তামিম এবং মুশফিককে রিটেইন করলেও রিয়াদকে আর ধরে রাখেনি ফরচুন বরিশাল। ফলে প্লেয়ার্স ড্রাফট থেকেই দল পাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

রিটেইনের নতুন নিয়মে দুজনকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে হিসেবে মুশফিক এবং তামিমকে রিটেইন করেছে বরিশাল। এছাড়া সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

এবারের আসরের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ডেভিড মালান এবং ফাহিম আশরাফকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে বরিশাল। গতবার প্রায় পুরো আসর খেললেও এবার পুরোটা সময় তাকে পাচ্ছে না বরিশাল। টুর্নামেন্টের শেষদিকে বরিশালের স্কোয়াডে যোগ দেবেন তিনি এবং ডেভিড মিলার।

কোচিং স্টাফেও আসছে পরিবর্তন। গতবার অভিজ্ঞ কোচ ডেভ হোয়াটমোর বরিশালের ডাগআউটের অংশ হলেও এবার তিনি থাকছেন না। প্রধান কোচ হিসেবে আগের মতই থাকবেন মিজানুর রহমান বাবুল। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।

চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। টুর্নামেন্টটিকে সামনে রেখে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। ড্রাফটের জন্য ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বিপিএলে এখন পর্যন্ত দল পাননি মাহমুদউল্লাহ

আপডেট সময় : ০৩:০০:১৭ অপরাহ্ণ, শনিবার, ১২ অক্টোবর ২০২৪