রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

অবসরই নিচ্ছেন মাহমুদউল্লাহ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

কানাঘুষো চলছিল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি২০ শেষেই এই ফরম্যাটকে বিদায় বলবেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত সত্যি হয়েই এলো সে কথা। তবে দ্বিতীয় টি২০ ম্যাচের পর নয়, এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আন্তর্জাতিক টি২০কে বিদায় বলবেন সাবেক অধিনায়ক।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবসরের বিষয়টি এক খুদে বার্তায় নিজেই বিসিবিকে জানিয়েছেন মাহমুদউল্লাহ।

জানা গেছে, ভারত সিরিজে নেটে প্রাকটিসের সময় ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ ছিলেন ম্রিয়মাণ। পরে গোয়ালিয়রে প্রথম ম্যাচে দৃষ্টিকটু শট খেলে আউট হন। তারপরই আরও জোড়ালো হয় রিয়াদের অবসরের বিষয়টি।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি২০তে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মাহমুদউল্লাহ রিয়াদ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে যাত্রা শুরু হয় তার। এরপর এখন পর্যন্ত ১৩৯ ম্যাচে রিয়াদ করেছেন ২ হাজার ৩৯৫ রান।

মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে ২০২১ টি২০ বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। তার নেতৃত্বে ৪৩ ম্যাচে ১৬টি জয় পায় টাইগাররা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

অবসরই নিচ্ছেন মাহমুদউল্লাহ

আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪