রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

নারী দলের ইংলিশ পরীক্ষা রাতে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪২:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই সঙ্গে টুর্নামেন্টটির নবম আসরে উড়ন্ত সূচনা পেয়েছে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছিল তারা। এবার তার সামনে রয়েছে ইংলিশ পরীক্ষা।

আজ শনিবার (৫ অক্টোবর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

২০১৪ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বশেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশ নারী দল। তাই বিশ্বকাপের মঞ্চে জয় খরা কাটাতে মরিয়া ছিল নিগার সুলতানার দল। অবশেষে গতকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

সেদিন আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে পারে স্কটল্যান্ড। এতে ১৬ রানের জয় পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, অনেক অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষা করছিলাম। এবার এখানে আসার সময় আমাদের মনে হয়েছে, এখনই সময় জয়ের দেখা পাওয়ার। আমাদের কাছে এই জয় অনেক কিছু। শুধু আমাদের জন্য নয়,মেয়েরা ভালো করার জন্য মুখিয়ে আছে, সবার কাছেই এই জয়ের অর্থ অনেক কিছু।

তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের মেয়েদের। কারণ, শক্তি এবং পরিসংখ্যান সবদিক থেকেই এগিয়ে ইংলিশ মেয়েরা। তাদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে হওয়া ঐ তিন ম্যাচই জিতেছে ইংল্যান্ড।

কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। নিগার সুলতানা বলেন, আমরা চেষ্টা করছিলাম মোমেন্টাম পেতে এবং প্রথম ম্যাচে তা পেয়েছি। মেয়েরা যেভাবে লড়াই করেছে, আমি খুবই খুশি। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলোকে সাথে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে চাই আমরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

নারী দলের ইংলিশ পরীক্ষা রাতে

আপডেট সময় : ০৭:৪২:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ৫ অক্টোবর ২০২৪