সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৮ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফাতেমা খাতুন (১২) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। ফাতেমা খাতুন করমদী গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, শনিবার দুপুরের দিকে ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সাথে বাড়ির পাশে পাঞ্জাব মণ্ডলের পুকুরে গোসল করতে গিয়েছিল। গোসল শেষ করে চাচা এনামুল পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে ফাতেমা খাতুনের মা ববিতা খাতুনসহ প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে ফাতেমা খাতুনকে উদ্ধার করা হয়। এরপর তাকে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:০৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪