রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

বার্সেলোনাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ওসাসুনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৫:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৪ বার পড়া হয়েছে

ফেবারিটের তকমা নিয়েই ওসাসুনার মাঠে নামে বার্সেলোনা। তবে স্বাগতিকদের পরিকল্পিত আক্রমণে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় কাতালানরা। ম্যাচের ১৮তম মিনিটে ডেডলক ভাঙে ওসাসুনা। ব্রায়ানের ক্রস থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন আন্তে বুদিমির।

মিনিট দশেক পর, দ্বিতীয় গোল হজম করে বসে বার্সা। মাঝ মাঠ থেকে বল পেয়ে পাস দেন পাবলো ইবানেজ। দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান স্প্যানিয়ার্ড উইঙ্গার ব্রায়ান।

বিরতির পর খেলার ৫৩ মিনিটে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে পাও ভিক্টোরের নেয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে বল চলে যায় জালে।

ম্যাচের ৭২ মিনিটে, সফল স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল আদায়ের সাথে ওসাসুনাকে আরও একধাপ এগিয়ে নেন বুদিমির। এরপর ৮৫ মিনিটে, বক্সের বাইরে থেকে বল পেয়ে দারুণ শটে স্কোর লাইন ৪-১ করেন আবেল ব্রেতোনেস। অন্যদিকে, খেলার শেষ মুহূর্তে লামিন ইয়ামালের গোলে হারের ব্যবধান কমায় বার্সেলোনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বার্সেলোনাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ওসাসুনা

আপডেট সময় : ০৯:২৫:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪