রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

জিম আফ্রো টি-টেনে সাব্বির ঝড়, শেষ তিন বলে হাঁকান ছক্কা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৪:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাব্বির রহমান এবার ঝড় তুললেন জিম-আফ্রো টি-টেন লিগে। তার দল হারারে বোল্টস হারলেও ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন এই ব্যাটার।

ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন করিম জানাত। তার শেষ তিন বলে তিনটি ছক্কা হাঁকান সাব্বির রহমান।

প্রথম ছক্কাটি মারেন লং অনের উপর দিয়ে। করিম জানাতের ফুল লেংথের বলটি মাঠ ছাড়া করেন বাংলাদেশের হার্ড হিটার এই ব্যাটার।

পরের বলটি স্কয়ার লেগ অঞ্চল দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠান সাব্বির। আর ইনিংসের শেষ বলে ডিপ কাভারের উপর দিয়ে ছক্কা হাঁকান বাংলাদেশের এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। ইনিংসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২০ তুলে হারারে বোল্টস। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে জয় পায় জোবার্গ বাংলা টাইগার্স।

শেষ ২ বলে বাংলা টাইগার্সের জয়ের জন্য দরকার মাত্র ১ রান। তখনই উইকেট হারিয়ে বসে তারা। ফলে এক বলে জয়ের জন্য প্রয়োজন হয় এক রান। শেষ বলে একটি সিঙ্গেল নেয় তারা, ফলে ৪ উইকেটের জয় পায় জোবার্গ বাংলা টাইগার্স।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

জিম আফ্রো টি-টেনে সাব্বির ঝড়, শেষ তিন বলে হাঁকান ছক্কা

আপডেট সময় : ০৮:০৪:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪