রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

টাইগার রবির ঘটনায় ভারতীয় পুলিশের বক্তব্য

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪৩ বার পড়া হয়েছে

ভারতের কানপুরে ম্যাচ চলাকালে দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি—এমনই অভিযোগ করেন তিনি। পরে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। শরীরের বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথা পুলিশকে জানান রবি। পরে মেডিকেল দলের সঙ্গে তাকে হাসপাতালেও পাঠানো হয়।

তবে পরে জানা গেছে, রবির তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। কানপুর পুলিশের এসিপি অভিষেক পান্ডে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামলার কথা সত্য নয়।

রবির দেওয়া তথ্য মিথ্যা নিশ্চিত করে তিনি বলেন, ‘সে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে অনেক আগের থেকে ভালো অনুভব করছে। তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য। কোনো ভক্ত তাকে আঘাত করেনি। ’

টাইগার রবি বাংলাদেশের ক্রিকেট জগতে পরিচিত নাম। বাংলাদেশের প্রায় সব সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগার বেশে গ্যালারিতে দেখা যায় তাকে। এ জন্য টাইগার রবি নামে বেশ পরিচিত তিনি।

এদিকে প্রথমে জানা যায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

খবর নিয়ে জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথাকাটাকাটি হয় তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়েন দুপক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহতাবস্থায় রবি তার ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তোলেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

টাইগার রবির ঘটনায় ভারতীয় পুলিশের বক্তব্য

আপডেট সময় : ০৬:৫৩:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪