সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লেফটেন্যান্ট তানজিম হত্যার আরেক আসামি গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩০:০৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন মৃত্যুর ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. সাদেক (৪১)। তিনি তানজিম হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ঘটনাটি দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব এ হত্যাকাণ্ডের পরবর্তী ছায়াতদন্তসহ ঘাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। ঘটনার বিষয়ে সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মুনীম ফেরদৌস আরও বলেন, র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দলের নেতৃত্বে যৌথবাহিনী চকরিয়া থানার ফাঁসিয়াখালিতে অভিযান চালিয়ে মো. সাদেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাদেক হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর কক্সবাজারে চিরুনি অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে বাংলাদেশ সেনাবাহিনী। তারা হলেন বাবুল প্রকাশ (৪৪), হেলাল উদ্দিন (৩৪), আনোয়ার হাকিম (২৮), আরিফ উল্লাহ (২৫), জিয়াবুল করিম (৪৫) ও হোসেন (৩৯)।

তাদের মধ্যে ডাকাতদলের সেকেন্ড ইন কমান্ড হেলাল উদ্দিন, গাড়িচালক আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য আরিফ উল্লাহ এবং তথ্যদাতা জিয়াবুল করিম ও হোসেন ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় শহীদ হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

লেফটেন্যান্ট তানজিম হত্যার আরেক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩০:০৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪