বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

প্রেস ব্রিফিংয়ে এসপি মুহম্মদ আব্দুর রকিব পিপিএম চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, সিগারেট ও মোবাইল উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে ডাকাতির সময় লুট হওয়া ৫৬৫ প্যাকেট সিগারেট ও ৫টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসপি মুহম্মদ আব্দুর রকিব পিপিএম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন – লক্ষ্মীপুর জেলার চুমটর থানার দেলোয়ার হোসেন (৪২)
ঢাকা কেরানীগঞ্জ থানার পশ্চিম পাড়ার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাশখাল এলাকার মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকা আশুলিয়া থানার মুন্সিপাড়া এলাকার মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২)‌।

পুলিশ সুপার এসপি মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, গত ৮ জুলাই শাহারাস্তি ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে নাইটগার্ডকে হাত-পা বেঁধে সিগারেট সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল। এই ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমরান হোসেন ৮ জুলাই থানায় মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে মামলাটি তদন্ত ও এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন শাহারাস্তি থানা পুলিশ। প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। মামলার পরে পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্সের মাধ্যমে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসপি আরো বলেন,সর্বশেষ বুধবার (২৩ জুলাই) শাহরাস্তি থানার একটি আভিযানিক দল লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার নামে এক আসামিকে গ্রেপ্তার করে। একই দিন গাজীপুর ও ঢাকায় অপর অভিযানে গ্রেফতার হয় আরো তিন আসামী। এই ডাকাতির ঘটনায় চাঁদপুর ও ঢাকার পুলিশের সহযোগিতায় ৭ জন ডাকাত দলের সদস্য গ্রেপ্তার হয়েছে। তিন জনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। বাকি ৪ জনকে চাঁদপুরে আনা হয়েছে। ওই তিনজনকেও চাঁদপুরের মামলায় আসামী দেখানো হবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এই ঘটনায় আরো অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তার আসামিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

পরে পুলিশ হত্যাকান্ডের তদন্তকারী কর্মকর্তাকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, শাহরাস্তি থানার ওসি আবুল বাশার, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আতোয়ার রহমানসহ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও চাঁদপুরে কর্মরত স্থানীয় জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ও তদন্তকারী কর্মকর্তাকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

প্রেস ব্রিফিংয়ে এসপি মুহম্মদ আব্দুর রকিব পিপিএম চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, সিগারেট ও মোবাইল উদ্ধার

আপডেট সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫