মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের উস্কানিদাতা ফেনীর যুবলীগ নেতা রাফি আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৯:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৭৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনার সময় রিয়াদ মাহমুদ রাফি নামে ফেনীর এক যুবলীগ নেতাকে হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র জনতা।

মঙ্গলবার (২২ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় তাকে আটক করা হয়।

রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভূঞা বাড়ির আবুল হাসেমের ছেলে এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, রিয়াদ মাহমুদ রাফি গত বছর গণঅভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন। সম্প্রতি মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে।শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও, তিনি এই শান্তিপূর্ণ পরিস্থিতিতে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় ছাত্ররা তাকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করে।

এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তাকে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে এবং তার নামে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো: হাবিবুর রহমান নিশ্চিত করেছেন, রিয়াদ মাহমুদ রাফির নামে রাজধানীতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এছাড়া ফেনী মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে ফেনী আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।

আটক রিয়াদ মাহমুদ রাফি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের উস্কানিদাতা ফেনীর যুবলীগ নেতা রাফি আটক

আপডেট সময় : ০৪:৩৯:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫