রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

বদলি নেমে অ্যাটলেটিকোর জয়ের নায়ক আলভারেজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২১:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৬ বার পড়া হয়েছে

ম্যাচে তখন চলছে ৯০তম মিনিট। নির্ধারিত সময়ের পর ইনজুরি সময়ের খেলা শুরুর বাকি আর কয়েক সেকেন্ড। এমন সময়ে সেলতা ভিগো রক্ষণ আর গোলরক্ষককে রীতিমতো বোকা বানিয়ে গোল আদায় করে নেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন এই তারকার ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের ক্লাবটি।

গতকাল বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে আলভারেজের করা একমাত্র গোলেই জয় পায় অ্যাটলেটিকো। এর আগে, ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হয়ে নামেন তিনি।

বালাইদোসে ম্যাচ যখন এগোচ্ছিল গোলশূন্য ড্রয়ের পথে, তখনই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন আলভারেজ। বাঁ প্রান্ত থেকে আঁতোয়ান গ্রিজমানের অনবদ্য ক্রস থেকে আচমকা গোলটি করে সেলতা শিবিরকে বাকরুদ্ধ করে দেন এ মৌসুমেই ম্যানচেস্টার সিটি থেকে মাদ্রিদের ক্লাবটিতে নাম লেখানো এই তারকা ফুটবলার। লা লিগার চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল।

আলভারেজের করা এই গোলে পয়েন্ট টেবিলেও লাফ দিয়েছে অ্যাটলেটিকো। পাঁচ থেকে উঠে এসেছে তিনে। লিগে সপ্তম রাউন্ডের ম্যাচ শেষে দলটির পয়েন্ট ১৫।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বদলি নেমে অ্যাটলেটিকোর জয়ের নায়ক আলভারেজ

আপডেট সময় : ১০:২১:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪