বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বিশ্ববিদ্যালয় ভিসিদের দুর্নীতির খোঁজে দুদক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৬:৪৯ অপরাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও জড়িয়েছে দুর্নীতিতে। আর্থিক অনিয়ম, নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে করেছে প্রশ্নবিদ্ধ।

দুদকে অন্তত ১০ বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে প্রাথমিক দুর্নীতির প্রমাণ মেলায় অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ গড়ার কারিগর যখন লুটপাটে জড়ায়, তখন সামগ্রিক শিক্ষা ব্যবস্থা কলুষিত হয়ে যায়।

শেষ কর্মদিবসে অবৈধভাবে ৫০ জনকে চাকরি দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শিরিণ আখতার। যাদের কাছ থেকে ক্ষেত্রভেদে ১৫ থেকে ২০ লাখ টাকা করে ঘুষ নেন। এছাড়া একদিনে দুই অনুষ্ঠানের নামেও ৬৩ লাখ আত্মসাতসহ নানা অভিযোগ রয়েছে ভিসি শিরিণ আখতারের বিরুদ্ধে।

চবির সাবেক ভিসি থেকে কয়েকধাপ এগিয়ে রাবির সাবেক ভিসি আব্দুস সোবহান। ২০২১ সালে মেয়াদের শেষ দিনে দেড়শো ছাত্রলীগ কর্মীকে অবৈধভাবে নিয়োগ নিয়ে সমালোচনার খোরাক যোগান তিনি।

অবৈধভাবে নিয়োগ দিয়ে তোপের মুখে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শেখ আব্দুস সালামসহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। এসব শিক্ষকরা নিয়োগ-পদোন্নতি ঘিরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির যেন হাট বসেছিলেন।

দুদক বলছে, সকল অভিযোগই গুরুত্বের সাথে বিবেচনায় অনুসন্ধান চলমান রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়রে অধ্যাপক হাছনাত আলী বলেন, রাজনৈতিক বিবেচনায় ভিসি নিয়োগ অনিয়ম-দুর্নীতি করলে জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি।

ইতোমধ্যে রুয়েটের সাবেক ভিসি রফিকুল ইসলাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোরশেদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বিশ্ববিদ্যালয় ভিসিদের দুর্নীতির খোঁজে দুদক

আপডেট সময় : ০৬:২৬:৪৯ অপরাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪