রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

শেষ মিনিটের গোলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৪:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪৫ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ একমাত্র গোলটি খেয়েছে ম্যাচের শেষ মিনিটে। ভারতের পক্ষে গোলটি করেন সুমিত শর্মা।

ভুটানের উচ্চতা বাংলাদেশের ফুটবলারদের জন্য বরাবরই বড় সমস্যা।

জাতীয় দল থেকে শুরু করে সব দলই সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট ওপরে চাংলিমিথান স্টেডিয়ামে দমের ঘাটতিতে পড়ে। সেটি কাটিয়ে উঠে জেতার জন্যই খেলছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে তাড়া করেছে বল দখলে রাখার ব্যর্থতা। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে না পারাও সাইফুল বারীর দলের হারের অন্যতম কারণ।

পুরো ম্যাচেই দেখা গেছে, বাংলাদেশের ফুটবলাররা হয়তো দারুণভাবে কোনো বল বের করেছে, কিন্তু ফাইনাল পাসটি ঠিকঠাক দেওয়া হয়নি। দুই উইং দিয়ে আক্রমণগুলোও পরিণতি পায়নি ক্রস ঠিকঠাক করতে না পারায়। সে তুলনায় দলের রক্ষণভাগ অনেকটাই আঁটসাঁট ছিল ম্যাচজুড়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

ম্যাচের শুরুতে বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেলছিল। কিন্তু ফ্রি–কিক, কর্নার, লম্বা থ্রো থেকে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল করা যায়নি। ৫১ মিনিটে মোর্শেদ আলী সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। ২৮ মিনিটে অবশ্য এই মোর্শেদ আলীর দারুণ একটি ফ্রি–কিক রুখে দিয়েছে ভারতের গোলকিপার সুরুজ সিং আহেবাম।

দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণ থেকে ভারতের রক্ষণের ফাঁকফোকর কয়েকবারই বের করা গিয়েছিল। কিন্তু ঠিক সময়ে সঠিক বল বাড়াতে পারেনি বাংলাদেশের ফরোয়ার্ড ও মাঝমাঠের খেলোয়াড়েরা। ৭৬ মিনিটে ভারত গোল পেতে পারত। দূরপাল্লার একটি শটে হাত ছুঁইয়ে রক্ষা করে বাংলাদেশের গোলকিপার নাহিদুল ইসলাম।

যখন গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছিল ম্যাচ, তখনই ৯০তম মিনিটে বাংলাদেশের হৃদয় ভাঙে ভারতের সুমিত শর্মা। ক্রস থেকে হেডে গোলটি হয়েছে। যোগ করা সময়ে বাংলাদেশ ম্যাচে ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। এই ম্যাচ হেরে যাওয়ায় সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে গ্রুপ পর্বে রোববার মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচটি বাঁচা-মরার লড়াই বাংলাদেশের জন্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

শেষ মিনিটের গোলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৪৪:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪