রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে স্বীকৃতি পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ফলে আইসিসির লেভেল-৩ কোচ হিসেবে কাজ করতে আর কোনো বাধ্যবাধকতা থাকলো না একসময়ের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) খুশির খবরটি নিজেই দিয়েছেন আশরাফুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্নতির করে যাওয়ার চেষ্টার ফল। আমি আমার দক্ষতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশা আল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ’

এর আগে, গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে লেভেল-৩ এর কোচিং শুরু করেন আশরাফুল। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও।

২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল। টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় লেভেল-১ কোচিং কোর্স করতে হয়নি তাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল

আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪