শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গায় ড. কিসিঞ্জার চাকমার শেষ কর্মদিবস ও বিদায় সংবর্ধনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৭:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি বিদায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের বরণ ও বিদায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানও হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে অফিসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই কার্যালয়ে উপস্থিত হন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান।

দিনব্যাপী নবাগত এবং বিদায়ী জেলা প্রশাসক দুজনেই অফিস করেন বলে জানা গেছে। আভ্যন্তরিন বিভিন্ন বিষয় নিয়েও বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক আলোচনা করেন। দায়িত্ব হস্তান্তরের আগে বিদায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে একান্ত ব্রিফও করেন। পরে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত জেলা প্রশাসকের বরণ ও বিদায়ী জেলা প্রশাসকের বদলিজনিত সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ জহিরুল ইসলামকে পদায়ন করা হয় গত মঙ্গলবার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মোহাম্মদ জহিরুল ইসলাম উপ-সচিব (পরিকল্পনা-২) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বরত ছিলেন।

এদিকে, চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমাকে য্বু উন্নয়ন অধিদপ্তরের Acceleration and Resilience for NEET প্রজেক্টের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। আজ শুক্রবার বিদায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা নতুন কর্মস্থলে যোগদানের জন্য রওনা হবেন বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গায় ড. কিসিঞ্জার চাকমার শেষ কর্মদিবস ও বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৫:১৭:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪