শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সময়-স্বাস্থ্য বাচাতে ৩ স্বাস্থ্যকর পানীয়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৫:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৯ বার পড়া হয়েছে

ব্যস্ত সময়ে সঠিক পুষ্টিগুন সম্পন্ন খাবার খাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। অফিসে যাওয়ার তাড়ায় অনেকেই না খেয়েই বের হয়ে যান। আবার ক্ষুধা নিবারণে আশ্রয় নেন হাবিজাবি খাবারের। এতে শরীর খারাপ হয়।

পুষ্টিবিদদের মতে সকালের খাবার  অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনের সঠিক পরিমাপ থাকা দরকার। সকালের খাবার গুছিয়ে খাওয়ার সুযোগ না হলে খাওয়া যেতে পারে স্বাস্থ্যকর শরবৎ ও শেকে। এতে পেটও খালি থাকবে না, আবার দ্রুত বেরিয়ে যাওয়াও যাবে।

কলা-মাখনের শেক

কলায় রয়েছে ফাইবার, ভিটামিন সি ও প্রচুর পরিমানে পটাশিয়াম। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। বাদামের মাখনে থাকে স্বাস্থ্যকর ফ্যাট। কলা, দুধ ও বাদামের মাখন একসঙ্গে মিক্সারে দিয়ে শেক বানিয়ে নেওয়া যায় ২ মিনিটে। আর তা খাওয়াও যায় ২ মিনিটেই। শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানও পাওয়া যায় এর থেকে।

ছাতু-লেবুর শরবত

ছাতু প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে পাতিলেবুর রস মিশিয়ে নিলে ভিটামিন সি যুক্ত হয়। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হাড় মজবুত করে তুলতেও ছাতুর শরবত অত্যন্ত কার্যকরী। ছাতু এমনিতে ওজন কমানোর পক্ষে সহায়ক। ছাতুতে ফাইবার থাকায় হজম সংক্রান্ত সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। অফিসে যাওয়ার আগে এক গ্লাস ছাতু-লেবুর শরবত খেয়ে নিলে প্রোটিন, ফাইবার, ভিটামিন পাবে শরীর। ছাতু জল দিয়ে গুলে তাতে সাবান্য বিট লবণ মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে একটু পাতিলেবুর রস মিশিয়ে দিলেও স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ বাড়বে। তবে কেউ ওজন কমাতে চাইলে চিনি বাদ দিতে হবে।

প্রোটিন শেক

স্ট্রবেরি, ব্লুবেরি ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। এতে থাকে নানা রকম খনিজও। ফল, প্রোটিন গুঁড়ো ও দুধ দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে প্রোটিন শেক। অফিসে যাওয়ার আগে প্রোটিন শেক খেলে শরীরে প্রোটিন, ভিটামিন, খনিজ সবই যাবে। এতে প্রচুর ক্যালোরি থাকে। কয়েক ঘন্টা খাবারের দুশ্চিন্তা না করলেও হবে। সূত্র: আনন্দবাজার

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সময়-স্বাস্থ্য বাচাতে ৩ স্বাস্থ্যকর পানীয়

আপডেট সময় : ০১:০৫:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪