রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ওজন কমাতে চাইলে যেসব অভ্যাস এড়িয়ে চলা জরুরি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৪:০৮ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮৪০ বার পড়া হয়েছে

বর্তমানে শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে সচেতনতা। বাড়তি মেদ ঝরাতে কেউ ট্রেডমিলে ঘাম ঝরাচ্ছেন, তো কেউ খাবারে কাটছাঁট করছেন ক্যালরি মেপে। তবে শুধুমাত্র ডায়েট বা ব্যায়ামই যথেষ্ট নয়, কিছু বিজ্ঞানসম্মত বিষয় ঠিকভাবে না মানলে ওজন কমানো কঠিন হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি বিষয় লক্ষ্য না রাখলে ওজন না কমার সম্ভাবনা বেশি।

চলুন, জেনে নিই।

মেটাবলিজম বা বিপাকক্রিয়া

সবার শরীরের বিপাকহার একরকম হয় না। জিনগত কারণ ছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। এছাড়া শরীরে অতিরিক্ত চর্বি জমা, খুব কম খাওয়া বা পেশির ঘাটতি থাকলেও মেটাবলিজম কমে যেতে পারে, ফলে ওজন কমানো কঠিন হয়।

কম ঘুম

ওজন কমাতে ঘুমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত ঘুম না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, বিপাকক্রিয়া ব্যাহত হয় এবং শরীর চর্বি জমাতে শুরু করে। প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমানো উচিত।

রাতের খাবারের পরপরই ঘুমানো

খাওয়ার সঙ্গে সঙ্গেই শুয়ে পড়লে হজম ঠিকমতো হয় না।বিশেষজ্ঞদের মতে, রাতের খাবার ও ঘুমের মাঝে অন্তত ২–৩ ঘণ্টার ব্যবধান রাখা উচিত। না হলে ওজন কমার বদলে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

নির্দিষ্ট কিছু রোগ

কিছু শারীরিক সমস্যা ওজন কমাতে বাধা তৈরি করতে পারে। যেমন—থাইরয়েড সমস্যা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হরমোনের অসামঞ্জস্য, স্লিপ অ্যাপনিয়া কিংবা ভিটামিন ডি-এর ঘাটতি ইত্যাদি। ওজন কমাতে গিয়ে এসব সমস্যার চিকিৎসা করাও জরুরি।

ওষুধের প্রভাব

কিছু নির্দিষ্ট ওষুধ ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন—জন্মনিয়ন্ত্রণের ওষুধ, খিঁচুনি, উচ্চ রক্তচাপ, মানসিক স্বাস্থ্য বা ডায়াবেটিসের ওষুধ। দীর্ঘদিন এসব ওষুধ সেবনে শরীরে চর্বি জমার প্রবণতা দেখা দিতে পারে।

তাই ওজন কমাতে শুধু ব্যায়াম বা ডায়েট নয়, জীবনযাত্রার নানা দিকেও নজর দেওয়া জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওজন কমানোর পদ্ধতি নির্ধারণ করাই সবচেয়ে সঠিক পথ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ওজন কমাতে চাইলে যেসব অভ্যাস এড়িয়ে চলা জরুরি

আপডেট সময় : ০৩:৪৪:০৮ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫