রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাঙামাটিতে বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৮:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪
  • ৮০৬ বার পড়া হয়েছে

এবারের বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাঙামাটি জেলার দুই হাজার ১০০ হেক্টর জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

কৃষি অফিসের তথ্য মতে, জেলার বাঘাইছড়ি, লংগদু এবং নানিয়ারচর উপজেলায় কৃষির ক্ষতি হয়েছে।

বন্যায় ১১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে আউশ, আমন, গ্রীষ্মকালীন সবজি, আদা, হলুদসহ বেশকিছু ফসল।

রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়, পানি কমতে শুরু করলেও জেলায় এখনো পানিবন্দি প্রায় ১৫ হাজার মানুষ। ১০টি উপজেলায় ৯২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হলেও ৪৭ মেট্রিক টন বিতরণ করা সম্ভব হয়েছে।

এদিকে কাপ্তাই বাঁধ দিয়ে এখনো পানি ছাড়া অব্যাহত রাখা হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে জানানো হয়, আজ ১৬ জলকপাট দেড় ফুট খুলে দিয়ে ৩০ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। হ্রদে বর্তমানে পানি রয়েছে ১০৮ ফুট মীনস সী লেভেল। হ্রদে যথেষ্ট পানি থাকায় বর্তমানে কেন্দ্রটি থেকে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

রাঙামাটিতে বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা

আপডেট সময় : ০৪:১৮:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪