মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

চলমান বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫২, সর্বোচ্চ ফেনীতে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২১:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

দেশে চলমান বন্যায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলার মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। মৃতের এ সংখ্যা গতকাল (মঙ্গলবার) ছিল ৩১ জন। এছাড়া এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লাখ মানুষ।

বুধবার (২৯ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারের বন্যায় সবথেকে বেশি প্রাণ গেছে ফেনীতে। এ সংখ্যা ১৭। এছাড়া কুমিল্লায় প্রাণহানি হয়েছে ১৪ জনের।

বন্যা আক্রান্তদের ত্রাণ পৌঁছানোর কাজ এখনও চলমান আছে জানিয়ে তিনি আরও বলেন, বন্যার পরে রোগের পাদুর্ভাব হয়। সে বিষয়ে সতর্ক থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই অতিরিক্তি সচিব। কারণ হিসেবে বলেন, উজানে বৃষ্টিপাত হয় নি। এছাড়া এবারের বন্যায় প্রশাসন, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিসহ অনেকেই একসাথে কাজ করেছেন বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চলমান বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫২, সর্বোচ্চ ফেনীতে

আপডেট সময় : ০৩:২১:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪