মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ২ লাইনম্যানের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
  • ৮১২ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে ২ কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকেলে পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের সমামুর গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে মো. ইব্রাহিম ও চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া থানার হাশিমপুর গ্রামের আমির হোসেনের ছেলে জাকির হোসেন।

জানা গেছে, মো. ইব্রাহিম বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজার জোনাল অফিসে এবং মো. জাকির হোসেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চৌরাস্তা অফিসে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা কেউই স্বাভাবিক নেই। এমন ঘটনা আমাদেরকে মর্মাহত ও অশ্রুসিক্ত করেছে। দুইজন সহকর্মীর মৃত্যুতে আমাদের সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জাকির হোসেন আরও বলেন, আমাদের নোয়াখালীর মানুষ বন্যা পরিস্থিতি এভাবে উপলব্ধি করেনি। এ সময় বিদ্যুৎ সংযোগ দিলে গ্রাহকের ক্ষতি হতে পারে। কিন্তু মানুষজন অফিসে এসে অমানবিক আচরণ করে। তারা বিদ্যুৎ সংযোগ সচল করতে চাপ দেয়। আমিতো জানি লাইন সচল হলে প্রাণহানি ঘটতে পারে। এই বিপর্যয় দ্রুত কেটে যাক। আল্লাহ যেন আমাদের সবার ওপর সহায় হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান ঢাকা পোস্টকে বলেন, ইব্রাহিম ও জাকিরসহ বন্যায় নোয়াখালী জেলায় মোট সাতজন নিহত হয়েছে। তারমধ্যে চারজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। আর তিনজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ২ লাইনম্যানের মৃত্যু

আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪