সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে নেই মেসির নাম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩২:১৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
  • ৭৭৪ বার পড়া হয়েছে

সেই কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছেড়ে যাওয়া আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এরপর আর মাঠে ফিরতে পারেননি। এবার তার ফেরার পথটা ক্রমশই যেনো দীর্ঘ হচ্ছে। এই আর্জেন্টাইন গ্রেট ঠিক কবে ফিরতে পারবেন তা এখনও জানা যায়নি।

হয়তো এই কারণেই আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দু’টি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি মেসির।

লিওনেল স্কালোনি দল ঘোষণা করেছেন ২৮ সদস্যের।

আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি এবং এর ঠিক পাঁচ দিন পর কলম্বিয়ার মাঠে ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইয়ে ছয় ম্যাচে পাঁচটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে মেসি ছাড়াও আর্জেন্টাইন স্কোয়াডে জায়গা পাননি মার্কোস আকুইনা ও ফ্রাংকো আরমানি। অন্যদিকে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে। যদিও সুযোগটা এবারও পাননি পাওলো দিবালা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে নেই মেসির নাম

আপডেট সময় : ১০:৩২:১৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪