সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

ঝিনাইদহে ডিসির বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১০:২৮ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল হালিমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে চক্ষু হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চক্ষু হাসপাতাল চত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে এক সমাবেশে হাসপাতাল কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগ করেন, হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক এস এস রফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক মিলন হোসেনের দুর্নীতির প্রতিবাদে গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম হাসপাতালে এসে সিনিয়র চিকিৎসক ডা. আব্দুল হালিমকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকিও দেয় জেলা প্রশাসক।

চিকিৎসককে লাঞ্ছিত করায় জেলা প্রশাসক ও সহকারী পরিচালকের বিচার দাবি করেন তারা। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

ঝিনাইদহে ডিসির বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ

আপডেট সময় : ০৮:১০:২৮ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪