রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গার উথলী থেকে ৪ কোটি টাকার মাদকদ্রব্য এল এস ডি উদ্ধার 

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৭:০০ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪
  • ৭৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার উথলী থেকে ৪ কোটি টাকার মাদকদ্রব্য এল এস ডি উদ্ধার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগর উথলী থেকে চার কোটি টাকার মাদকদ্রব্য ভারতীয় এলএসডি উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (১৭ আগস্ট) রাত ৮ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

মহেশপুর বিজিবি ৫৮-ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ভারতীয় মাদকদ্রব্য লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এল,এস,ডি) পাচার হবে মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে মহেশপুর-৫৮ বিজিবির অন্তর্ভুক্ত ক্যম্পের পাশে উথুলি স্কুলে এমবুস নেয়।

এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে দুই চোরাকারবারি উথুলি হয়ে দর্শনা-চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলটি গতিরোধ করার চেষ্টা করে বিজিবি সদস্যরা। ওই সময় চোরাকারবারিরা মোটরসাইকেলটি রাস্তায় ফেলে মাঠের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে বিশেষ কায়দায় মোটরসাইকেলে লুকায়িত ১শ মিলিগ্রামের চার বোতল মাদকদ্রব্য (ভারতীয় এল,এস,ডি) উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য ৪ কোটি ১৬ লক্ষ ৭২ হাজার টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গার উথলী থেকে ৪ কোটি টাকার মাদকদ্রব্য এল এস ডি উদ্ধার 

আপডেট সময় : ১২:৫৭:০০ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪