সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

গাংনী উপজেলা পরিষদ কার্যালয়ে তালা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১৪ আগস্ট ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি নেতা কর্মীরা। আজ বুধবার দুপুরে কার্যালয়ে তালা লাগানোর এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান বাবলু জানান,দীর্ঘদিন যাবৎ অনিয়ম দুর্নীতির মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় পরিচালনা করে আসছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। সরকারের টাকায় কাজ বাস্তবায়ন না করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছেন এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের আত্মীয় স্বজনদের নানাভাবে হুমকি দিয়েছেন।

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায়র পরও আবার ১৫ আগস্ট পালনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করছেন এবং উপজেলা পরিষদের চেয়ারে বসে দলীয় কাজ পরিচালনা করছেন। যা জনগনের কাম্য না।

এসময় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সরকারের সময় বিএনপি নেতা কর্মিদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেনএম এ খালেক।

মিথ্যা মামলায় জর্জরিত অত্যাচারিত নির্যাচিত, নিপিড়ীত বিএনপি, ছাত্রদল যুবদল কৃষকদলের নেতা কর্মীরা অনিয়মের প্রতিবাদে কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন আসাদুজ্জামান বাবলু ।

এ সময় জেলা যুব দলের সভাপতি মাহাবুব,,৪ নং ওয়া্রড বিএনপির সভাপতি এনামুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক বলেন, আমি অফিসে ছিলাম না। বর্তমান সরকার সরকারি সব অফিসের কার্যক্রম সাভাবিক ভাবে চালানোর জন্য বলেছেন। সে জন্য অফিস খোলা ছিল। পরে বিএনপির নেতাকর্মীরা অফিস খুলতে নিষেধ করে গেছেন। এতে জনগনের সেবা বিগ্নীত হবে। তিনি আরও বলেন ১৫ আগস্ট পালনে বাধা ও ভীতি প্রদর্শনের জন্যই বিএনপির লোকজন অফিসে তালা ঝুলিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

গাংনী উপজেলা পরিষদ কার্যালয়ে তালা

আপডেট সময় : ০৮:৫৯:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১৪ আগস্ট ২০২৪